০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

আরও দুই রুটে চালু হলো নগর পরিবহন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / ১০৪০৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাস রুট রেশনালাইজেশনে (পুনর্বিন্যাস) নতুন আরও দুটি পথে চালু হলো নগর পরিবহনের বাস। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার (রুট ২২) এবং ঘাটারচর থেকে কদমতলীর (রুট ২৬) পথে নগর পরিবহনের মোট ১০০টি বাস চলাচল শুরু হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এই বাস সেবা রাজধানীর বছিলা থেকে উদ্বোধন করেন।

গত বছরের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ৫০টি সবুজ রঙের বাস দিয়ে ঢাকা নগর পরিবহন চালু হয়। ৩০টি বাস দেয় বিআরটিসি। বাকিগুলো বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সসিলভার। আজ চালু হওয়া  ১০০টি বাসের ৫০টি বিআরটিসির। বাকিগুলো বেসরকারি প্রতিষ্ঠানের।

বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ৯টি ক্লাস্টার (৯টি ভিন্ন ভিন্ন রঙের), ২২টি কোম্পানি ও ৪২টি রুটের প্রস্তাবনা দেওয়া হয়। এর মধ্যে সবুজ ক্লাস্টারে বর্তমানে চলমান মোট ৫৪টি রুটকে সমন্বয় করে ৮টি রুটে পরিণত করা হয়, যাদের রুট নম্বর ২১ থেকে ২৮। এর মধ্যে ২১ নম্বর রুটটি বর্তমানে পাইলট রুট হিসেবে চলছে। 

এরই অংশ হিসেবে ২২ নম্বর রুটে অভি মটরর্সের ৫০টি নতুন বাস এবং ২৬ নম্বর রুটে ২০১৯ সালের পর রেজিস্ট্রেশনকৃত বিআরটিসির দ্বিতল ৫০টি বাস সেবা চালুর উদ্বোধন করা হলো।  ইতোমধ্যে প্রায় ৭০টি যাত্রী ছাউনি (বাস স্টপেজ) তৈরি করা হয়েছে।

২২ নম্বর রুট:
ঘাটারচর- ওয়াশপুর-বসিলা – মোহাম্মদপুর টাউন হল – আসাদ গেট – ফার্মগেট কাওরানবাজার – শাহবাগ – কাকরাইল ফকিরাপুল – মতিঝিল – টিকাটুলি – সায়েদাবাদ – যাত্রাবাড়ী – কোনাপাড়া – ডেমরা স্টাফ কোয়ার্টার।

 ২৬ নম্বর রুট:
ঘাটারচর- ওয়াশপুর-বসিলা – মোহাম্মদপুর- টাউন হল – আসাদ গেট- কলাবাগান – সায়েন্স ল্যাব – নিউ মার্কেট – আজিমপুর- পলাশী- চাঁনখার পুল – ফ্লাইওভার হয়ে – পোস্তগোলা কদমতলী।

আরও পড়ুন: বিদ্যুতের দাম বাড়ছে না: বিইআরসি

ঢাকা/এসএ

শেয়ার করুন

আরও দুই রুটে চালু হলো নগর পরিবহন

আপডেট: ০৩:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২