০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনে নতুন সময়সূচি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ১০৩৯৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: এবার নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন চলবে নতুন সময়সূচিতে। আগামী ১৫ নভেম্বর থেকে এসব প্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর নিকট পাঠিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন হবে। রোববার থেকে বৃহস্পতিবার অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: টাকার মূল্যমান কমে যাওয়া অর্থনীতির জন্য ভালো: পরিকল্পনা প্রতিমন্ত্রী

এর আগে, ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি জারি করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই সময়সূচি অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

ঢাকা/এসএ

শেয়ার করুন

আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনে নতুন সময়সূচি

আপডেট: ০৫:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২