১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আর্থিক মুনাফার তথ্য জানিয়েছে তিন কোম্পানি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • / ১০৩৬৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল টিউবস লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ০.০৬ টাকা আয় হয়েছিল। শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৫২.৭৩ টাকা। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৩১ টাকা।

লাভেলো ( তৌফিকা ফুড এন্ড লাভেলো আইস-ক্রীম পিএলসি): চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৭ পয়সা আয় হয়েছিল।আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৮ শতাংশ।

৩০ সেপ্টেম্বর ২০২১ প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৭ পয়সা। আগের হিসাব বছরের শেষে যা ছিল ১২ টাকা ৫৭ পয়সা এবং এনওএফপিএস বৃদ্ধি পেয়ে হয়েছে ৭১ পয়সা যা আগের হিসাব বছরে ছিল (২৪) পয়সা।

গোল্ডেন সন লিমিটেড: প্রথম প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.১৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.১৩ টাকা।

এছাড়া শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.১৪ টাকা। এদিকে শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০.৩৯ টাকা।গত অর্থবছরের একই সময়ে প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২০.২২ টাকা ছিল।

ঢাকা/টিএম

শেয়ার করুন

আর্থিক মুনাফার তথ্য জানিয়েছে তিন কোম্পানি

আপডেট: ১১:৫১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১