১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
আল আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ১০৫৭৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।
আরও পড়ুন: দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস প্রকাশ
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ১৭ পয়সা।
ঢাকা/এসএইচ


































