০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

আড়াই মাস পরই সুখবর দিলেন আলিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • / ১০৩৪৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিয়ের আড়াই মাস যেতে না যেতেই সুখবর নিয়ে ভক্ত-শুভাকাঙক্ষীদের সামনে হাজির হয়েছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। যে খবরের জন্য কৌতুহল ছিল বি-টাউনে। সোমবার (২৭ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশন জুড়ে দিয়েছেন। লিখেছেন, শিগগিরই আমাদের সন্তান আসছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

এর পরই শুরু হয়ে যায় কমেন্টের বন্যা। সামাজিক মাধ্যমে বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে অভিনন্দনে ভাসাচ্ছেন। বিয়ের পর এত দ্রুত অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা বলিউডে বিরল। আলিয়া মাতৃত্বের স্বাদ দ্রুতই নিতে আগ্রহী। আলিয়া-রণবীরের পরিবারে এখন খুশির জোয়ার বইছে। কাপুর ও ভাট পরিবার নতুন অতিথিকে বরণ করার জন্য মুখিয়ে আছে।

পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

১৬ এপ্রিল রাতে ছিল রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানসহ বহু তারকা।

আফ্রিকায় রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা হবে— এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করলেও এ যুগলকে দ্রুতই কাজে ফিরতে দেখা গেছে।

আগামীতে রণবীর-আলিয়াকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২। এই প্রথম দর্শক বাস্তবের এই যুগলের রোমান্স পর্দায় দেখবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকা/এসএ

শেয়ার করুন

আড়াই মাস পরই সুখবর দিলেন আলিয়া

আপডেট: ০১:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২