আয় কমেছে রেকিট বেনকিজারের
- আপডেট: ১১:০০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১০৩৩১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে ৩৪ শতাংশ।
বুধবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২২-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৯ টাকা ৩৯ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ১০ টাকা ১৪ পয়সা বা ৩৪ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২১৯ টাকা ৯০ পয়সা।
ঢাকা/টিএ































