০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ইউক্রেনকে বেনামে ১১ মিলিয়ন ডলার বিটকয়েন অনুদান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৪০৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষকরা জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য এখন পর্যন্ত বেনামে অন্তত ১১ মিলিয়ন ডলারের বিটকয়েন অনুদান দেওয়া হয়েছে। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান এলিপটিক-এর গবেষকরা বলেছেন, ইউক্রেন সরকার, এনজিও এবং স্বেচ্ছাসেবক গোষ্ঠী অনলাইনে তাদের বিটকয়েন ওয়ালেট ঠিকানার বিজ্ঞাপন দিয়ে অর্থ সংগ্রহ করছে।

এখন পর্যন্ত চার হাজারেরও বেশি অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে একটি এনজিওকে বেনামে একজন দাতা তিন মিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন দান করেছেন। এ ছাড়া, গড়ে ৯৫ ডলার করে অনুদান করেছেন দাতারা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ইউক্রেন সরকারের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি টুইটার বার্তায় ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলা হয়, এখন অনুদান হিসেবে বিটকয়েন, ইথেরিয়াম এবং ইউএসডিটি ক্রিপ্টোকারেন্সি আকারে গ্রহণ করা হচ্ছে।

এ বার্তায় দুটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের ঠিকানা পোস্ট করা হয়। সেখানে মাত্র আট ঘণ্টার মধ্যে ৫ দশমিক ৪ মিলিয়ন ভার্চুয়াল মুদ্রা সংগ্রহ করা হয়েছে।

ইউক্রেনের ডিজিটাল মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সাহায্যে অনুদানের সর্বশেষ আহ্বান করা হয়েছে। তবে এ অর্থ কীভাবে ব্যয় করা হবে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এলিপটিকের প্রতিষ্ঠাতা টম রবিনসন বিবিসিকে বলেছেন, যেখানে কিছু ক্রাউডফান্ডিং এবং অর্থ প্রদানকারী সংস্থাগুলো ইউক্রেনের সামরিক বাহিনীকে সমর্থনকারী দলগুলোয় অনুদান দেওয়ার অনুমতি দিতে অস্বীকার করেছে, সেখানে ক্রিপ্টোকারেন্সি একটি শক্তিশালী বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে।

ঢাকা/বিএইচ

শেয়ার করুন

ইউক্রেনকে বেনামে ১১ মিলিয়ন ডলার বিটকয়েন অনুদান

আপডেট: ০৩:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২