০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

‘ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারবে না রাশিয়া’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / ১০৪৭৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: রাশিয়া মানচিত্র থেকে একটি সার্বভৌম রাষ্ট্রকে মুছে ফেলতে পারবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পরই এ কথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার বিপক্ষে নিন্দা প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের ১১তম জরুরি বিশেষ সেশনে রেজুলেশনটি ১৪৩ ভোটে গৃহীত হয়। সব মিলিয়ে ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে।

এরপরই হোয়াইট হাউজ বিবৃতিতে জানিয়েছে, সাধারণ পরিষদ মস্কোকে একটি ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে যে রাশিয়া ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারবে না।

গত ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি নিউ ইয়র্কে রাশিয়ার বিরুদ্ধে তৃতীয় রেজুলেশন। জেনেভাতে মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার জন্যও একটি রেজুলেশন আনা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এদিন রাশিয়া ছাড়াও মিত্র বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া এবং নিকারাগুয়াসহ চারটি দেশ ভোট প্রত্যাখান করে। ইউক্রেনে রুশ অভিযানের পর থেকে এটি দেশটির বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যাক ভোট পড়ে। বিশ্ব নেতাদের বক্তব্য ছিল, তারা কখনও ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির স্বীকৃতি দেবে না।

এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেনের মিত্র দেশগুলো। বুধবার ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে এক বৈঠকে অতি দ্রুত এই অস্ত্র সরবরাহের তাগিদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে যৌথ সেনা অভিযানে প্রস্তুত বেলারুশ

ঢাকা/টিএ

শেয়ার করুন

‘ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারবে না রাশিয়া’

আপডেট: ০১:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২