০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

ইউক্রেনের ভারি অস্ত্র প্রয়োজন: ন্যাটো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • / ১০৩৫১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেনের ‘ভারি অস্ত্র’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন উত্তর আমেরিকার সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করায় এই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করেন তিনি।

এরই মধ্যে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের এই চাহিদা মেটানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ন্যাটো। স্থানীয় সময় মঙ্গলবার ন্যাটো মহাসচিব এসব কথা বলেন। খবর এএফপির। নেদারল্যান্ডসের দ্য হেগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হ্যাঁ, ইউক্রেনের অবশ্যই আরও বেশি পরিমাণে ভারি অস্ত্র থাকা প্রয়োজন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ন্যাটো জোটের অন্তর্ভুক্ত সাত ইউরোপীয় মিত্র দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মূলত অনুষ্ঠিতব্য একটি সম্মেলনের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসে এসেছিলেন জেনস স্টলটেনবার্গ। 

তিনি বলেন, এরই মধ্যে ইউক্রেনে অস্ত্রের সরবরাহ বাড়িয়েছে ন্যাটো। শিগগিরই ভারি অস্ত্রের সরবরাহের বিষয়ে আলোচনায় বসা হবে। ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনকে ভারি অস্ত্র আমাদের দিতেই হবে। কারণ এর ওপরেই রুশ আগ্রাসন ঠেকানোর বিষয়টি নির্ভর করছে। 

উল্লেখ্য, রাশিয়া আক্রমণ চালানোর পর থেকেই পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে ভারি অস্ত্রের সরবরাহ করার আরজি জানিয়ে আসছে ইউক্রেন। এ ক্ষেত্রে ব্যর্থতার জন্য কয়েকজন ইউরোপীয় নেতাকে দায়ী করেও বক্তব্য দিয়েছে কিয়েভ। তারা বলছে, মস্কোর এগিয়ে যাওয়া ঠেকাতে ভারি অস্ত্র ব্যবহারের বিকল্প নেই।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ইউক্রেনের ভারি অস্ত্র প্রয়োজন: ন্যাটো

আপডেট: ১২:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২