ইউনাইটেড ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৯:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১০৩৯০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৮ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫০ পয়সা।
৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৬ পয়সা।
ঢাকা/এসএ




































