০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ইউসিবির আয় কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • / ১০৪৫৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে ৩২ শতাংশ। 

আজ বৃহস্পতিবার (১২ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৩৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ১২ পয়সা বা ৩২ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৬৮ পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ইউসিবির আয় কমেছে

আপডেট: ০৭:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২