০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ইউসিবি স্টক ব্রোকারেজের নতুন চেয়ারম্যান নিয়োগ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • / ১০৩৯৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন ইউসিবি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক আরিফ কাদরী। মঙ্গলবার (২২মার্চ) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

৩৮ বছরের বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতালব্ধ কাদরী ১৯৮৪ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবনের সূচনা করেন। তিনি আরব বাংলাদেশ ব্যাংক, আল-বারাকা ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, মেঘনা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে মানব সম্পদ বিভাগ প্রধান, ক্যামেলকো, চিফ রিস্ক অফিসার, হেড অফ ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স বিভাগ প্রধান, চিফ অপারেটিং অফিসার প্রভৃতিসহ ব্যাংকের বিভিন্ন ব্যবস্থাপনা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

তিনি আইডিএফসির (নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান) পর্ষদ পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ এ্যাসোশিয়েশন অব ব্যাংকারস এর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তার নতুন নেতৃত্বে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড আরও সামনের দিকে অগ্রসর হবে এটিই সবার প্রত্যাশা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ইউসিবি স্টক ব্রোকারেজের নতুন চেয়ারম্যান নিয়োগ

আপডেট: ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২