০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ইজিএম করবে ডিবিএইচ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / ১০৩৯১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড সংঘস্মারক ও সংঘবিধিতে সংশোধন আনতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব ঘোষিত এ ইজিএমের সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৬ অক্টোবর দুপুর ১২টায়। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১ আগস্ট। এক মূল্যসংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠানটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫৫ পয়সা। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৬ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৬০ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে ডিবিএইচ। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির ইপিএস বেড়েছে ৮৬ পয়সা বা ১৭ শতাংশ।

আরও পড়ুন: সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

ঢাকা/টিএ

শেয়ার করুন

ইজিএম করবে ডিবিএইচ

আপডেট: ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২