ইন্টারকে পাত্তা দিল না বায়ার্ন
- আপডেট: ০১:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৮৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স লিগের জায়ান্ট বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বে বরাবর ভয়ঙ্কর দলটি। ইন্টার মিলানের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাই ফেবারিট ছিল বাভারিয়ানরা। তবে ম্যাচটা ইন্টারের মাঠে থাকায় ভিন্ন কিছুর সম্ভাবনাও ছিল। কিন্তু ইন্টার মিলানকে তাদের মাঠে পাত্তা দেয়নি হুলিয়ান ন্যাগেলসম্যানের দল। তুলে নিয়েছে ২-০ গোলের সহজ জয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ম্যাচের ২৫ মিনিটে লিড নেয় বায়ার্ন মিউনিখ। কিমিখের পাস ধরে গোল করেন লিরয় সানে। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে আত্মঘাতী গোল করে ইন্টার। বায়ার্ন ২-০ গোলের লিড নেয়।
সহজ এই স্কোরলাইন দিয়ে বায়ার্নের পারফরম্যান্স বোঝা যাবে না। ইন্টার যেখানে গোলে দুটির বেশি শট নিতে পারেনি। পরিষ্কার গোল হওয়ার মতো শট নিয়েছে একটি। সেখানে বায়ার্ন গোলে ১১টি শট নিয়েছে। আর দুই-তিনটা গোল তারা পেলে অবাক হওয়ার কিছু থাকতো না।
আরো পড়ুন: বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারে বাংলাদেশ : সুজন
ঢাকা/এসএ






































