ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের আয় বেড়েছে ৫৫ শতাংশ
- আপডেট: ০৭:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১০৪৫৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৫৫ শতাংশ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বুধবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫১ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৩ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১৮ পয়সা বা ৫৫ শতাংশ।
আরও পড়ুন: লোকসান কাটিয়ে মুনাফায় সী পার্ল
ঢাকা/এসএ


































