ইন্দোনেশিয়া পামওয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে
- আপডেট: ০৭:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১০২৯৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: ইন্দোনেশিয়া আগামী সোমবার (২৩ মে) থেকে পামওয়েল তেল রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবে। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো আজ বৃহস্পতিবার (১৯ মে) এ ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের।
দেশটিতে অভ্যন্তরীণভাবে রান্নার তেল সরবরাহ পরিস্থিতির উন্নতির পরে আজ প্রেসিডেন্ট এ ঘোষণা দিলেন। তিনি বলেন, ‘অভ্যন্তরীণ বাজারে দেশে রান্নার তেলের চাহিদার চেয়ে এখন বেশি আছে।’
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ইন্দোনেশিয়ার বাজারে পামওয়েলের মূল্য নিয়ন্ত্রণে এটি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বিশ্বের শীর্ষ পামওয়েল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া গত ২৮ এপ্রিল থেকে অপরিশোধিত পামওয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়।
বিশ্বের উদ্ভিজ্জ তেলের বাজারের এক তৃতীয়াংশের বেশি পামওয়েল এবং ইন্দোনেশিয়া এই তেলের প্রায় ৬০ শতাংশ সরবরাহ করে।
ঢাকা/এসএ






































