ইন্দো-বাংলা ফার্মার স্টক ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- আপডেট: ০৬:৩৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১০৩২১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে কোম্পানিটির পরিচালনা ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ৪ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। স্টক ডিভিডেন্ডের এই প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীরা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে স্টক ডিভিডেন্ড ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।
ওই স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য আগামী ১৩ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে, তারাই কেবল স্টক ডিভিডেন্ড পাবেন।
প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।
ঢাকা/টিএ



































