০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ইফাদ অটোসের আয় কমেছে ৫৭ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ১০২৮৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৫৭ শতাংশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২১ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা ১২ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ২ টাকা ১৮ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৬৬ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ইফাদ অটোসের আয় কমেছে ৫৭ শতাংশ

আপডেট: ০২:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫