০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ইভ্যালির সব নথিপত্র তলব হাইকোর্টের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৪০৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথিপত্র তলব করেছেন হাইকোর্ট। আগামী ১১ অক্টোবরের মধ্যে এসব আদালতে দাখিল করতে রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মকে (আরজেএসসি) নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ইভ্যালির সব সম্পদ বিক্রি ও হস্তান্তর থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। গত ৫ মাস আগে ইভ্যালিতে একটি পণ্যের অর্ডর দিয়ে পণ্য বা অর্থ ফেরত না পাওয়ায় প্রতিষ্ঠানটির বিলুপ্তি চেয়ে গত ২২ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করেন এক গ্রাহক। আবেদনের শুনানি নিয়ে ইভ্যালির সবধরনের সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

একইসঙ্গে ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না, তা জানতে চেয়ে নোটিশও জারি করেন আদালত। ওই আবেদনে ইভ্যালি লিমিটেড, রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, কনজুমার রাইটস প্রটেকশন ব্যুরো, নগদ, বিকাশ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ই-ক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বেসিস, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য সচিবকে বিবাদী করা হয়।

ঢাকা/এসআর

শেয়ার করুন

ইভ্যালির সব নথিপত্র তলব হাইকোর্টের

আপডেট: ০৮:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১