০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ইরানি চলচ্চিত্রে জয়া আহসান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • / ১০৩৬৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: এবার ইরানি সিনেমায় অভিনয় করলো দেশের খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান। ‘সিএনজি’ শিরোনামে এই সিনেমার শুট হচ্ছে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে। সিনেমাটি তৈরী করছে ইরানের চলচ্চিত্র নির্মাতা মুর্তজা অতাশ জমজম। চলচ্চিত্রটির জন্য চলতি বছরের মার্চের শুরুতেই নির্মাতা মুর্তজা অতাশ জমজমসহ মোট পাঁচ জনকে ওয়ার্ক পারমিট দেয় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেই অনুমতি সাপেক্ষে ইরানি টিম রাজধানীর নিউমার্কেট, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা আবাসিকের সোলমাইদ এলাকায় ইতোমধ্যেই দৃশ্যধারণ করেছে সিনেমাটির। ২০ দিনের বেশি সময় ধরে চলবে সিনেমাটির দৃশ্যধারণ। সোমবারও (৪ এপ্রিল) রাজধানীর কুয়েতি মসজিদ এলাকায় সকাল থেকেই শুটিং করেছে জয়া আহসান।

জানা গেছে, জয়া আহসান ছাড়াও শুটিংয়ে অংশ নিয়েছে বাংলাদেশের আরেক অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। ‘সিএনজি’ শিরোনামে সিনেমাটির অনুমতি নেয়া হলেও জানা গেছে সিনেমাটির নাম ‘ফেরেশতে’। যার নাম ভূমিকায় অভিনয় করছে জয়া আহসান। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও নির্মাতা মুর্তজা অতাশ জমজমের। যদিও এ সিনেমা প্রসঙ্গে এখনই মন্তব্য করতে রাজি নয় সংশ্লিষ্টরা। যে কারণে সিনেমাটির প্রযোজক ও অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম বাংলাদেশের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করে। যেটি চলতি বছরের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম এখন পর্যন্ত ১২০টির বেশি শর্টফিল্ম নির্মাণ করেছে। এছাড়া চারটি ধারাবাহিক নাটকসহ চারটি চলচ্চিত্রও নির্মাণ করেছে তিনি। এছাড়াও নির্মাণ করেছে ১২টি দেশের জন্য তথ্যচিত্র। যে তালিকায় রয়েছে জার্মানি, ফ্রান্স, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশ।

এদিকে, অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি কলকাতার ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে অভিনয় করে কাজের স্বীকৃতিস্বরূপ কলকাতা ফিল্মফেয়ারে তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ইরানি চলচ্চিত্রে জয়া আহসান

আপডেট: ০৮:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২