১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ইসি থেকে তিন দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • / ১০৪২৬ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে তিন দিনে ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনের শুনানি শেষে এমন তথ্য জানিয়েছেন ইসির আইন শাখার কর্মকর্তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তৃতীয় দিনে ৯৮ জনের আপিল শুনানি হয়েছে। এতে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৩৫ জনের। আর দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল আবেদনের শুনানি হয়। এতে ৫১ জন তাদের প্রার্থিতা ফেরত পান। ৪১ জনের আবেদন নামঞ্জুর হয়। আর সাতটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।

এর আগে রোববার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ৯৪টি আপিল আবেদনের শুনানি হয়। এতে ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন। ৩২ জনের আবেদন নামঞ্জুর হয় এবং ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন।

তিন দিনের আপিল শুনানিতে মোট ১৬৮ জন প্রার্থিতা ফিরে পেলেন। এদের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।

আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থী ইস্যুতে সিদ্ধান্ত বদলের সুযোগ নেই: কাদের

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

এরপর ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ঢাকা/কেএ

শেয়ার করুন

ইসি থেকে তিন দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন

আপডেট: ০৬:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩