ঈদের ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-পুঁজিবাজার
- আপডেট: ১০:০০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১০২৯১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সাপ্তাহিক ও ঈদের ছুটিসহ টানা চার দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (১২ জুলাই) খুলছে দেশের পুঁজিবাজার, ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান। সাধারণ সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। তবে ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। যথারীতি পুঁজিবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে গত বৃহস্পতিবার বাজারে সর্বশেষ লেনদেন হয়েছে। এর পরের দু’দিন অর্থাৎ শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। এর পরদিন রোববার পালিত হয়েছে ঈদ-উল-আজহা। রোববার ও সোমবার ছিল ঈদের ছুটি। সব মিলিয়ে চারদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল।
কোরবানির পশুর হাটের ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যাংক লেনদেনের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ব্যাংক খোলা ছিল। দুই সিটি করপোরেশনে পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখাগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত লেনদেন হয়। এছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্র ও শনিবার শিল্প সংশ্লিষ্ট এলাকায়ও ব্যাংক খোলা ছিল।
ঢাকা/টিএ
































