ঈদ করতে দেশে ফিরছে শাকিব খান
- আপডেট: ০৬:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঈদ করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সম্ভাব্য তারিখ ২৫ এপ্রিল; এরপর জুনের শেষে ফের উড়াল দেবেন এই নায়ক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র ও ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু।
সূত্রটির দাবি, দেশে ঈদ করে জুনের শেষে ‘রাজকুমার’ সিনেমার শুটে অংশ নিতে আবার যুক্তরাষ্ট্রে যাবে শাকিব। এ ছাড়া সেখানে একটি আয়োজনের অতিথি হবে। বড়দিন উপলক্ষে ‘রাজকুমার’ সিনেমা মুক্তির পরিকল্পনা আছে এসকে ফিল্মসের।
শাকিব খান নিজের ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছে; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর নির্মাণে ফিরছে তরুণ পরিচালক হিমেল আশরাফ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।
শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মাণ হতে যাওয়া এই সিনেমার সহপ্রযোজক জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।
গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিল শাকিব খান। সেখানে গ্রিন কার্ডের আবেদন করেছে এ নায়ক। সবশেষ মার্চের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা ছিল তাঁর।
ঢাকা/টিএ



































