০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ আজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৩০৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ রোববার। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এছাড়া রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তুলে ধরবেন। পরে ফলাফল পাওয়া যাবে ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে।

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এ বছর সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সাধারণত প্রতি বছর এপ্রিল মাসের প্রথম দিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। তবে ২০২১ সালে সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিনটি বিষয়ে মোট ছয়টি পত্রে পরীক্ষা হয়।

এসএমএসের মাধ্যমে ফল যেভাবে জানবেন:

সাধারণ শিক্ষাবোর্ড ফল মোবাইলে পেতে- HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর আবার স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পাওয়া যাবে ফল।উদাহরণ: HSC DHA 123456 2021 টাইপ করে এসএমএস দিন ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা বোর্ড: ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।উদাহরণ: HSC MAD 123456 2021 টাইপ করে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

কারিগরি শিক্ষাবোর্ড: ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।উদাহরণ: HSC TEC 123456 2021 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

ওয়েবসাইটে ফল জানবেন যেভাবে:
অনলাইনে ফল পেতে যেতে হবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে।
ঢাকা/এমআর

শেয়ার করুন

উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ আজ

আপডেট: ১০:৫৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২