০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

‘উন্নয়ন প্রকল্পে অনিয়মে জড়িতরা অবসরে গেলেও পার পাবে না’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • / ১০৩১৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পে ধীরগতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে অনিয়মে জড়িতরা অবসরে গেলেও পার পাবে না।

আজ মঙ্গলবার (০৫ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশনা দেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকসভা শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিন একনেক সভায় ৬ হাজার ৫৫১ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়নে যারা অনিয়ম করেছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জড়িতদের যারা অবসরে গেছেন প্রয়োজন হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

এম এ মান্নান বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের কাজ শেষ করতে চূড়ান্তভাবে নোটিশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। যারা এই প্রকল্পের বিলম্বের ক্ষেত্রে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি এই সময়ের মধ্যে চলমান কাজটা শেষ করতে বলেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু কারখানার ভেতরে করলে চলবে না। কারখানা এলাকায় ইটিপি স্থাপন করতে হবে। এছাড়া কোনো প্রকল্পে বৈদেশিক সহায়তা না পেলে রিজার্ভ থেকেও ঋণ নেওয়া যেতে পারে।

এছাড়া, দেশের সব এলাকায় সমানভাবে উন্নয়নকাজ করতে হবে। যাতে কোনো এলাকা অবহেলিত না হয়। নদী, খাল নিয়মিত ড্রেজিংয়ের নির্দেশনা দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

ঢাকা/এসআর

শেয়ার করুন

‘উন্নয়ন প্রকল্পে অনিয়মে জড়িতরা অবসরে গেলেও পার পাবে না’

আপডেট: ০৪:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১