০২:০৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

একমঞ্চে দেখা যাবে তাদের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • / ১০৩৩৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: একমঞ্চে দেখা মিলবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ, তরুণ মুন্সীকে। এছাড়া ও তাদের সঙ্গী হবেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। আগামী ২২ অক্টোবর নগরীর গুলশান-২ এর রিও লাউঞ্জে হাজির হবেন তারা।

২০০১ সালে যারা এসএসসি পাশ করেছেন, তারা মিলে গড়ে তুলেছেন ‘ক্লাসরুম’ নামে একটি সংগঠন। এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ উৎসবের উদ্যোগ নিয়েছে ‘ক্লাসরুম’। তাদের ডাকে সাড়া দিয়েই অনুষ্ঠানে উপস্থিত হবেন এসব শিল্পীরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ক্লাসরুম কর্তৃপক্ষ জানায়, গত বছর নগরবাউল জেমস তার জাদুকরী গায়কিতে স্টেজ মাতিয়েছিলেন। এবার আসছেন প্রিয় দুই গায়ক পারভেজ সাজ্জাদ ও তরুণ মুন্সী। ২২ অক্টোবর ‘ক্লাসরুম’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। গত বছরের মতো এবারো সব বন্ধুরা চেষ্টা করছেন ভালো কিছু মুহূর্ত উপহার দেওয়ার।

ব্যাচভিত্তিক এই গ্রুপের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এদিন এটি উদ্বোধন করবেন মাশরাফি বিন মুর্তুজা। এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ, তরুণ মুন্সী ছাড়াও ডিজে এজাজ ও ২০০১ ব‌্যাচের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করবেন বলেও জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

একমঞ্চে দেখা যাবে তাদের

আপডেট: ০৫:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১