একমি পেস্টিসাইডসের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০২:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১০৪০৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
সূত্র মতে, আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২২ কোটি ২০ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১২ পয়সা।
আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১৯ কোটি ৪৭ লাখ টাকা। আর ইপিএস ছিল ২ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা।
৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৪৮ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি দাঁড়াবে ১৬ টাকা ৫৯ পয়সা।
ঢাকা/এমটি



































