একমি ল্যাবরেটরিজের আয় বেড়েছে
- আপডেট: ০৭:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ১০৪২০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ৬৭ পয়সা। অর্থাৎ আয় বেড়েছে।
আরও পড়ুন: খুলনা পাওয়ারের আর্থিক প্রতিবেদন প্রকাশ
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৮৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৫ টাকা ২ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২০ টাকা ৩৭ পয়সা।
ঢাকা/টিএ


































