এক দিনে ১ কোটি ১২ লাখ প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট: ০৫:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩১০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনার টিকার বিশেষ ক্যাম্পেইনের প্রথম দিনে গতকাল শনিবার প্রায় ১ কোটি ১২ লাখ প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গতকাল থেকে সারা দেশে তিন দিনের গণটিকা কার্যক্রমের ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা শুধু সফলই হইনি। প্রায় ১ কোটি ১২ লাখ টিকার প্রথম ডোজ দিতে সক্ষম হয়েছি। সব মিলিয়ে গতকাল ১ কোটি ২০ লাখ টিকা দিয়েছি। জানি না পৃথিবীর আর কোনো দেশ এক দিনে এত টিকা দিতে পেরেছে কি না।
আগামীকাল সোমবার পর্যন্ত এই গণটিকা কার্যক্রমের ক্যাম্পেইন চলবে। এ কর্মসূচি শেষ হলে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ও তৃতীয় ডোজ টিকাদানের স্বাভাবিক নিয়ম চলমান থাকবে।


































