০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

এতিমের সংজ্ঞায় ‘মাতৃহীন’ শব্দ বসানোর সুপারিশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • / ১০৩৪৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: এতিমের সংজ্ঞায় ‘পিতৃহীন’ শব্দের পাশাপাশি ‘মাতৃহীন’ শব্দ অন্তর্ভুক্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।রোববার (২০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা ফরহাদ হোসেন, আ. কা. ম. সরওয়ার জাহান এবং আরমা দত্ত অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান বৈঠকে অংশ নেন।

বৈঠকে ১৬তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি, এতিমখানার (সরকারি ও বেসরকারি) নিবন্ধন নীতিমালা ও ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দ এবং দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীদের শ্রুতিলেখক নীতিমালা প্রণয়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রকৃত চা-শ্রমিক যাতে আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন বরাদ্দকৃত ঘরের মালিক হতে পারেন সে বিষয়গুলো অন্তর্ভুক্ত করে দ্রুত একটি যুগপোযোগী নীতিমালা করার সুপারিশ করে কমিটি।বৈঠকে এতিমখানায় (সরকারি ও বেসরকারি) প্রদত্ত ক্যাপিটেশন গ্রান্ট যথাযথভাবে ব্যবহারের সুপারিশ করা হয়।

একই সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধীদের শ্রুতিলেখক নীতিমালা দ্রুত প্রণয়ণের তাগিদ দেওয়া হয়। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানোর সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

এতিমের সংজ্ঞায় ‘মাতৃহীন’ শব্দ বসানোর সুপারিশ

আপডেট: ০৭:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২