০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

এনআরবিসি ব্যাংকের আইপিও আবেদন ৩ ফেব্রুয়ারিশুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • / ১০৫৫৪ বার দেখা হয়েছে

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া এনআরবিসি ব্যাংক লিমিটেডের আবেদন শুরু আগামী ৩ ফেব্রুয়ারি।

সূত্র মতে, এর আগে গত বছরের ১৮ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১২ কোটি সাধারণ শেয়ার বিক্রি করে ১২০ কোটি টাকা তুলবে। যা দিয়ে বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ১৩.৮৬ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট ও এএফসি ক্যাপিটাল লিমিটেড

শেয়ার করুন

এনআরবিসি ব্যাংকের আইপিও আবেদন ৩ ফেব্রুয়ারিশুরু

আপডেট: ১২:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১