ভারতীয় গণমাধ্যম আরও জানিয়েছে, বিয়েতে ৪৫০ জন উপস্থিত থাকবে। তাঁরা হবে রণবীর ও আলিয়ার পরিবার, ঘনিষ্ঠজন, ইন্ডাস্ট্রির বন্ধু, অন্যান্য বলিউড তারকা ও গণমাধ্যমের বিশিষ্টজনেরা। এও বলা হচ্ছে, কাপুর পরিবার চেয়েছে এপ্রিলের শেষে যেন হয় এ আয়োজন। অন্যদিকে ভাট পরিবার চাচ্ছে তাড়াতাড়িই সব আয়োজন সম্পন্ন করতে। কেননা, আলিয়া ভাটের নানা নরেন্দ্রনাথ রাজদানের শারীরিক অবস্থা ভালো নয়।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরকে বিয়ের দিন নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে বলে, ‘আমাকে পাগল কুকুরে কামড়ায়নি যে বিয়ের দিনক্ষণ সংবাদমাধ্যমে জানাব। তবে হ্যাঁ, আমরা নিশ্চিতভাবে বিয়ে করব। আর সেটা শিগগিরই ঘটবে।’
রণবীরের চাচা রণধীর কাপুরের কাছে এই হাই প্রোফাইল বিয়ে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে মুম্বাইয়ের বাইরে। তবে আমি বিয়ের ব্যাপারে কিছু শুনিনি। বাড়িতে এত বড় একটা বিয়ে হলে নিশ্চয়ই কেউ না কেউ আমাকে জানাত।’ এদিকে সেলিব্রিটি মেহেদী আর্টিস্ট বীণা নাগা জানিয়েছে, তিনি বেশ কয়েকবার আলিয়া ভাটের হাতে মেহেদী দিয়েছে। তবে বিয়েতে মেহেদি দেওয়ার জন্য কেউ এখন পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করেনি।
২০১৮ সালের মে মাসে সোনম কাপুরের বিয়েতে হাতে হাত রেখে হাজির হয়েছিল এ জুটি। সেভাবেই নিজেদের সম্পর্ককে ‘অফিশিয়াল’ করেছিল তাঁরা।
ঢাকা/টিএ




































