১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

এফডিসিতে কোরবানি দিচ্ছে না পরীমণি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • / ১০৩৩৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকাই সিনেমার অন্যতম গ্ল্যামারাস ও সুদর্শনা নায়িকা পরীমণি। সৌন্দর্যে-গড়নে তিনি যে কারোর চেয়ে এগিয়ে। তাইতো পরীমণি বলতেই যেন সবার চোখে ভেসে ওঠে কল্পনার পরীর রূপ। সিনেমার ঝলমলে জীবনের বাইরে এই নায়িকা একজন সুন্দর মনের মানুষও। তার মানবিকবোধ প্রশংসিত হয়েছে বারংবার। বিশেষ করে এফডিসিতে সামর্থ্যহীন মানুষদের জন্য কোরবানি দিয়ে আলাদা করে নজর কাড়ে এই নায়িকা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে এ বছর এবার এফডিসিতে কোরবানি দেওয়া হবে না পরীমণির। প্রথমবার মা হাওয়ার অপেক্ষায় রয়েছেন নায়িকা। কাজ থেকে ছুটি নিয়ে বর্তমানে বাসায় সময় কাটাচ্ছেন। শারীরিক অবস্থার কারণেই এবার এফডিসিতে কোরবানি করতে পারছেন না তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির স্বামী ও চিত্রনায়ক শরিফুল রাজ। তিনি বলেন, ‘আমাদের বাসায় নতুন অতিথি আসছে। জীবনের চমৎকার সময় কাটাচ্ছি আমরা। প্রতিবার ও এফডিসিতে গিয়ে সবার সঙ্গে কোরবানির ঈদটা উদাযপন করে পরী। আপনারা তো জানানে, এবার আসলে পরীর সেই অবস্থায় নেই।’

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি বছর এফডিসিতে একটি করে গরু বাড়িয়ে সর্বশেষ ২০২১ সালে ছয়টি গরু কোরবানি দেন পরীমণি। গত বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় বাইরে কোরবানি দেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি। বর্তমানে অনাগত সন্তানের অপেক্ষায় আছেন এই দম্পতি।

অন্তঃসত্ত্বা হওয়ার পরও দুটি সিনেমার কাজ শেষ করেছেন পরীমণি। এগুলো হলো ‘মা’ ও ‘কাগজের বউ’। এছাড়া তার হাতে রয়েছে ‘প্রীতিলতা’ সিনেমার কাজ। সন্তান হওয়ার পর এই সিনেমাটি সম্পন্ন করবেন নায়িকা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

এফডিসিতে কোরবানি দিচ্ছে না পরীমণি

আপডেট: ১১:২৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২