০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
এবার অ্যাপলের পর মাইক্রসফট
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১০৩৭৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ ইউক্রেনে সামরিক অভিযানের জেরে একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। তাই এবার রাশিয়ায় নতুন পণ্য বিক্রি ও সেবা কার্যক্রম স্থগিত করেছে প্রযুক্তি জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট। গত ২ মার্চ রাশিয়ায় পণ্য ও সেবায় নিষেধাজ্ঞা দেয় অ্যাপল। শুক্রবার (৪ মার্চ) একটি ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এক অনলাইন পোস্টে লিখেছেন, ‘সরকারি (যুক্তরাষ্ট্রের) নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মোতাবেক রাশিয়ায় আমাদের ব্যবসায়িক অনেক কিছুই বন্ধ করা হচ্ছে। মাইক্রোসফট নতুন করে আর কোনো পণ্য রাশিয়ায় বিক্রি করবে না।’
তবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনকে সাইবার নিরাপত্তাজনিত সহযোগিতা চালু রাখবে মাইক্রোসফট। কয়েকদিন আগে এমন একটি ঘটনায়, ইউক্রেনের একটি টেলিভিশনকে বড় ধরনের সাইবার হামলা থেকে রক্ষায় সহযোগিতা করেছে বলেও জানায় মাইক্রোসফট।
এ ছাড়া ইউক্রেনের সরকারি, তথ্যপ্রযুক্তি এবং আর্থিক খাতের ২০টিরও বেশি প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তাজনিত সহযোগিতা করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এমনটি জানিয়েছেন।
এর আগে রাশিয়াকে ‘শায়েস্তা করতে’ নিজেদের পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ ঘোষণা করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। পণ্য বিক্রি বন্ধের পাশাপাশি তাদের আর্থিক লেনদেন সেবা অ্যাপল পে-র লেনদেনও বন্ধের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
পণ্য বিক্রি বন্ধের পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আরটিসহ সংবাদ সংস্থা স্পুটনিকের অ্যাপ নিজেদের স্টোর থেকে মুছে ফেলেছে অ্যাপল। শুধু অ্যাপল নয়; ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিবাদ হিসেবে নিজেদের সাইট থেকেও আরটিসহ বিভিন্ন চ্যানেল ও ওয়েবসাইটের তথ্য প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। চ্যানেল ওয়েবসাইটগুলোকে বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। গুগল নিউজও রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন ও পত্রিকার সংবাদ প্রচার করবে না বলে জানিয়েছে।
ঢাকা/এমআর
ট্যাগঃ
এবার অ্যাপলের পর মাইক্রসফট






































