১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

এভিটেক্স ফ্যাশনস অধিগ্রহণে ইজিএম ডেকেছে এভিন্স টেক্সটাইলস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৩৩১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড এভিন্স গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে এভিন্স টেক্সটাইলস কর্তৃপক্ষ।

আগামী ৬ নভেম্বর, শনিবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২অক্টোবর।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র জানিয়েছে, একই দিনে (৬ নভেম্বর) ক্রেডিটরদের সাথে বৈঠক করবে কোম্পানিটি। ওই দিন বিকালে নিকুঞ্জে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ, গত ১০ মে এভিন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদ এক বৈঠকে এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। সে আলোকে হাইকোর্টের কাছে অনুমতি চেয়ে আবেদন করলে গত ২৩ আগস্ট আদালত অনুমতি দেন।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্যানুসারে, গাজীপুরের ভবানীপুরের শিরিরচালায় অবস্থিত এভিটেক্স ফ্যাশনস ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ৭৫০। কারখানায় ৩৭৯টি যন্ত্র রয়েছে। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ১ লাখ ৮২ হাজার ডজন। মূলত কোম্পানিটি বিদেশে শার্ট রফতানি করে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

`পুঁজিবাজার উন্নয়েনের জন্য কাজ করে যাচ্ছে কমিশন’

দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা

করোনায় একদিনে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

পোষাক খাতে ৪ হাজার ৬০ কোটি টাকার নতুন বিনিয়োগ

শেয়ার করুন

এভিটেক্স ফ্যাশনস অধিগ্রহণে ইজিএম ডেকেছে এভিন্স টেক্সটাইলস

আপডেট: ০৭:৪৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১