এমবিএল মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ০৮:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ১০৫২৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েেেছ। গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীদেরকে ৪.২৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে। অর্থাৎ ইউনিট প্রতি ৪২ পয়সা ডিভিডেন্ড পাবেন ফান্ডটির ইউনিটধারীরা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (১৫ মে) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ডিভিডেন্ডে এই সিদ্ধান্ত হয়েছে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ঊচট) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা।
আরও পড়ুন: ১১ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
ঘোষিত ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে ৫ জুন রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে।
ঢাকা/এসএ































