এরদোগানের কাছে যাচ্ছে মাহমুদ আব্বাস
- আপডেট: ০১:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১০৩২২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার তুরস্ক যাচ্ছেন। তুরস্কে নিয়োজিত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফায়েদ মোস্তাফার বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ওয়াফর খবরে এ তথ্য জানানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সফরকালে মাহমুদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করবেন। তুরস্ক বরাবরই দ্বিরাষ্ট্রনীতিতে ফিলিস্তিনের সংকট সমাধানে বিশ্বাসী। পশ্চিমতীর শাসন করছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ।
অন্যদিকে গাজা শাসন করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ সংগঠনটিকে বরাবরই সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে আসছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরাইল।
ঢাকা/এসএ









































