০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

এলসি মার্জিনের ন্যূনতম সীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • / ১০৪৩১ বার দেখা হয়েছে

ফাইল ছবি

বিজনেস জার্নাল প্রতিবেদক: আমদানি ঋণপত্র (এলসি) স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণের নির্দেশনা থাকলেও এখন থেকে ন্যূনতম সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১১ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ আমদানি ঋণপত্রের (এলসি) মার্জিন ন্যূনতম ২৫ শতাংশ রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে শিশুখাদ্য, জ্বালানিসহ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য, জীবন রক্ষাকারী ওষুধ, স্থানীয় ও রপ্তানিমুখী শিল্প এবং কৃষিখাত সংশ্লিষ্ট পণ্য আমদানি ঋণপত্র সংক্রান্ত এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক বাণিজ্য প্রেক্ষাপটে মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিশুখাদ্য, জ্বালানিসহ অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য, জীবন রক্ষাকারী ওষুধ, স্থানীয় ও রপ্তানিমুখী শিল্প এবং কৃষিখাত সংশ্লিষ্ট আমদানি ব্যতীত অন্য সব পণ্য আমদানির বিপরীতে ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিন হার ন্যূনতম ২৫ শতাংশ সংরক্ষণ করতে হবে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/টিএ

শেয়ার করুন

এলসি মার্জিনের ন্যূনতম সীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক

আপডেট: ০৭:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২