এসএমইতে সূচকের উত্থানেও বাড়েনি লেনদেন
- আপডেট: ০২:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১০৫২৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ১১ পয়েন্ট বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেন। এদিন টাকার অংকে লেনদেন হয়েছে মাত্র ২ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ২ কোটি ৭ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩ কোটি ৭ লাখ ৪৪ হাজার টাকা কম। গত কার্যদিবসে এসএমইতে ৫ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ১১ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬১৫ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৯টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। ৩টি কোম্পানির শেয়ার দর কমেছে। আর ১টি টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: টার্নওভারের শীর্ষে যেসব কোম্পানি
ঢাকা/এসএ







































