এসএমইতে সূচকের সাথে বেড়েছে লেনদেন
- আপডেট: ০৩:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১০৩৬১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জুন) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গতকাল সূচক ৯৩ পয়েন্ট কমলেও আজ এসএমই মার্কেটে সূচকের সাথে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমানও। আজ এসএমইতে সূচক বেড়েছে ৫২ পয়েন্ট বা ২.৮০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫ কোটি ৩১ লাখ লাখ টাকা বেশি। গতকাল এসএমইতে ১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৫২ পয়েন্ট বা ২.৮০ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৬ পয়েন্টে।
আজ এসএমইতে ১২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর ২টি কোম্পানির শেয়ার দর কমেছে।
ঢাকা/এসএ































