এসএমই মার্কেটে সূচকের বিশাল উত্থান
- আপডেট: ০২:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১০৪৬৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের বিশাল উত্থান হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ৯৩ পয়েন্ট বা ৫.২০ শতাংশ বেড়েছে। এদিন সূচকের সাথে টাকার অংকে লেনদেনের পরিমানও বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ১৫ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ১০ কোটি ১৪ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৯৩ পয়েন্ট বা ৫.২০ শতাংশ বেড়েছে অবস্থান করছে ১ হাজার ৮৮২ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর বাকি ১টি কোম্পানির শেয়ার দর কমেছে।
আরো পড়ুন: পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে জুট স্পিনার্স
ঢাকা/এসএ







































