এসএমই মার্কেটে সূচক কমলেও বেড়েছে লেনদেন
- আপডেট: ০৩:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১০৪৮৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসএমইএক্স সূচক ৬৪ পয়েন্ট বা ৩.৯২ শতাংশ কমেছে। এদিন সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ৭ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বেশি। গত কার্যদিবসে এসএমইতে ৬ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৬৪ পয়েন্ট বা ৩.৯২ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৫৮৫ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর বাকি ১১টি কোম্পানিিই শেয়ার দর কমেছে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার
ঢাকা/এসএ



































