০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৬২১ বার দেখা হয়েছে

ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংক পিএলসি’র নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮৬তম সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মোখলেসুর রহমান এসবিএসি ব্যাংকের অন্যতম একজন উদ্যোক্তা পরিচালক। এর আগে তিনি ব্যাংকের ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি শিল্প প্রতিষ্ঠান ‘বিঅ্যান্ডটি গ্রুপ’র প্রতিষ্ঠাতা। তাঁর দূরদর্শী নেতৃত্বে কনটেক কনস্ট্রাকশন, বিঅ্যান্ডটি নিটওয়্যার, বিঅ্যান্ডটি ক্যাবলস্, বিঅ্যান্ডটি কোল্ড স্টোরেজ, বিঅ্যান্ডটি ডেভেলপমেন্ট, বিঅ্যান্ডটি মিটার, বিঅ্যান্ডটি ট্রান্সফর্মারস্, স্মার্ট মিটার, প্রি-স্ট্রেসড পোলস, নেক্সাস সিকিউরিটিজ, তুষার সিরামিকস, পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্ট, বিডি গেম স্টুডিও প্রভৃতি প্রতিষ্ঠান গড়ে উঠে।

আরও পড়ুন: পুঁজিবাজার সংস্কার-উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান

মোখলেসুর রহমান চুয়াডাঙ্গা জেলার জীবননগরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। দেশের শিল্প-বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অনবদ্য ভূমিকা রাখার পাশাপাশি তিনি বিশিষ্ট সমাজসেবী হিসেবে শিক্ষা-সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

উল্লেখ্য যে, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান পদে আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের মেয়াদান্তে মোখলেসুর রহমান স্থলাভিষিক্ত হন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান

আপডেট: ০৬:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪