এস্কয়ার নিট পাঁচ কোটি টাকা এল এস্কয়ারে বিনিয়োগ করবে
- আপডেট: ০৮:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১০৩২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান এল এস্কয়ার লিমিটেডে বিনিয়োগ করবে। এল এস্কয়ারের চার কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।
আজ বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেডের পরিচালনা পর্ষদের ১২৪ তম সভায় এ বিনিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্রে আরও বলা হয়েছে, এস্কয়ার নিট আরও দুটি সহযোগী প্রতিষ্ঠানে পূর্বে বিনিয়োগকৃত অর্থের সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠানগুলো হতে উত্তলোনের মাধ্যমে তা “এল স্কয়ার লিমিটেড” নামক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- এস্কয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড ও এস্কয়ার এক্সেসরিজ লিমিটেড
এর মধ্যে এস্কয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড থেকে তিন কোটি ৭৫ লাখ টাকা এবং এস্কয়ার এক্সেসরিজ লিমিটেড থেকে এক কোটি ২ লাখ ৭৫ হাজার টাকা বিনিয়োগ রয়েছে।
জানা গেছে, এস্কয়ার ইলেক্ট্রনিক্স ও এস্কয়ার এক্সেসরিজে বিনিয়োগ করার পর থেকে কোম্পানি দুটি কোনো ডিভিডেন্ড ঘোষণা না করায় এস্কয়ার নিটের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থেই কোম্পানি দুটি হতে বিনিয়োগকৃত এ অর্থ উত্তোলনের পর এল এস্কয়ারে বিনিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি বলছে, এই বিনিয়োগটি একটি সহায়ক কোম্পানিতে কোম্পানির অব্যাহত বিনিয়োগের অংশ যা আসন্ন রপ্তানির সুযোগ পূরণ করবে এবং কোম্পানির জন্য লাভ ও লভ্যাংশ নিশ্চিত করবে।
ঢাকা/এসএ



































