০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ওরিয়ন ইনফিউশনের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ১০৩৩১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের শতাংশ ২০ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭২ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২টাকা ৮ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৮২ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ২ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

ওরিয়ন ইনফিউশনের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৭:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫