কক্সবাজারে ভেসে এলো আরও তিন জেলের মরদেহ
- আপডেট: ০১:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১০৪১২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: উত্তাল সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের আরও তিন জেলের মরদেহ ভেসে এসেছে কক্সবাজারে। এ নিয়ে এখন পর্যন্ত পাঁচ জেলের মরদেহ উদ্ধার হলো। তবে এখনো নিখোঁজ রয়েছেন তিন জেলে। এর আগে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার (১৯ আগস্ট) বৈরি আবহাওয়ায় কক্সবাজারে ১৯ জেলেসহ ডুবে যায় ফিশিং ট্রলার এফবি মায়ের দোয়া।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কুরুস্কুল আশ্রয়ন প্রকল্পের বাঁধে এখনও নিখোঁজ জেলেদের অপেক্ষায় রয়েছে তাদের পরিবারসহ এলাকার শত শত মানুষ। বেঁচে আসা মাঝিরা জানিয়েছেন, সাগরের নাজিরারটেক মোহনায় যেখানে ধাক্কা লেগে ফিশিং ট্রলার দুর্ঘটনা ঘটেছে, সেখানে জেগেছে চর।
তবে জেলেদের অভিযোগ, সাগরে খারাপ আবহাওয়ার পূর্বাভাস পান না তারা। আর তিনদিন ধরে কক্সবাজার আঞ্চলিক আবহাওয়া অফিসের ল্যান্ডফোনটি বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, ভেসে আসা জেলেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের সহায়তা বাকি নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ঢাকা/এসএ







































