করোনায় ফের মৃত্যুর সংখ্যা কমলো
- আপডেট: ০৫:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১০৩২১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২০৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট ২৭ হাজার ৯০৪ জন প্রাণ হারিয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত সোমবার করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৬ জনের মৃত্যুর খবর জানানো হয়। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয় ২১৫ জনের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বিশ্ব করোনা পরিস্থিতি: ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২৫ কোটি ১০ লাখ ২ হাজার ৮৩৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখ ৭০ হাজার ৩৯৩ জনের। ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৬ জন এবং মারা গেছেন ৩৬৮ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ৫৭ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৯০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৪০০ জন। ব্রাজিলে মারা গেছেন ১১৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৩৮ জন। ভারতে মারা গেছেন ৩০৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৪১ জন।
এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ইরানে ১৪০ জন, তুরস্কে ১৮৭ জন, ইউক্রেনে ৪৭৩ জন, মেক্সিকোতে ৬০ এবং ফিলিপাইনে ৯১ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
ঢাকা/এমটি








































