১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

করোনা শনাক্তের হার বেড়ে ১৪.৭৩ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১০:১০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৪৬৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জনে। 

এ সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩৪৫ অপরিবর্তিত রয়েছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৩৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।  

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে ২৭টি ওয়ার্ড ডেঙ্গুতে বেশি ঝুঁকিপূর্ণ

ঢাকা/টিএ

শেয়ার করুন

করোনা শনাক্তের হার বেড়ে ১৪.৭৩ শতাংশ

আপডেট: ০৪:১০:১০ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২