কারণ ছাড়াই বাড়ছে ফাইন ফুডসের শেয়ার দর
- আপডেট: ০১:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩১২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুড লিমিটেডের শেয়ার দর কারণ ছাড়াই বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, সম্প্রতি ফাইন ফুডসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ আগস্ট ২০২২ কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪৪ টাকা ৯০ পয়সা। আর ০৮ সেপ্টেম্বর ২০২২ ক্লোজিং দর হয়েছে ৫৯ টাকা ৬০ পয়সা। মাত্র ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪ টাকা ৭০ পয়সা বা ৩২.৭৩ শতাংশ।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
আরও পড়ুন: চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ।
ঢাকা/টিএ



































