০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাত জন নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • / ১০৩৮৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের একটি নদীতে ভারতের নিরাপত্তা বাহিনীর অন্তত ৭ জন নিহত হয়েছে। খবর এনডিটিভি ও পিটিআইয়ের। মঙ্গলবারের ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩৯ সদস্যকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। আহতদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, ওই সেনাদের নিয়ে বাসটি চন্দনওয়ারি থেকে পাহলগাম যাচ্ছিল। বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৩৭ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২ সদস্য ছিলেন।

পিটিআই জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ওই সদস্যরা অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ঘাঁটিতে ফিরছিল।

ঢাকা/এসএ

শেয়ার করুন

কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাত জন নিহত

আপডেট: ০৪:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২